রিফান্ড নীতি

সর্বশেষ হালনাগাদ: ১২ অক্টোবর ২০২৬

ট্রায়াল আগে

টাকা দেওয়ার আগে ৩০ দিন সব ফিচার ফ্রি ব্যবহার করতে পারেন, তাই কেনার আগেই পুরোপুরি যাচাই করে নেওয়ার সুযোগ আছে।

ভুল পেমেন্ট

ভুল পরিমাণ বা ভুল প্যাকেজে টাকা পাঠালে ৭ দিনের মধ্যে যোগাযোগ করুন — সমন্বয় করে দেওয়া হবে বা বাড়তি টাকা ফেরত দেওয়া হবে।

বার্ষিক প্যাকেজ

বার্ষিক প্যাকেজ কেনার ১৪ দিনের মধ্যে সেবা বাতিল করলে ব্যবহৃত মাসের মাসিক দাম বাদ দিয়ে বাকি টাকা ফেরত দেওয়া হবে।

মাসিক প্যাকেজ ও SMS

চালু হয়ে যাওয়া মাসিক প্যাকেজ এবং ব্যবহৃত SMS-এর টাকা ফেরতযোগ্য নয়।

কীভাবে ফেরত পাবেন

যে bKash / Nagad / Rocket নম্বর থেকে টাকা পাঠিয়েছিলেন, সেই নম্বরে ৭ কর্মদিবসের মধ্যে টাকা ফেরত পাঠানো হয়।

প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: support@nadait.com — NadaSoft, একটি NadaIT পণ্য।